সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭.২৫ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাই খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতি। ঘোষিত দলে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে একাধিক পরিবির্তন এনেছে বিসিবি।

দলে জায়গা হারিয়েছেন ওপেনার মুর্শিদা খাতুন, স্পিনার সুলতানা খাতুন ও মিডেল অর্ডার ব্যাটার তাজ নেহার।এক সিরিজ বাদে দলে জায়গা ফিরে পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি। দলের আরও জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ইশমা তানজিম ও জান্নাতুল ফেরদৌস। সর্বশেষ মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন ইশমা ও জান্নাতুল। যেখানে ৭ ম্যাচে ইশমা করেছেন ৩৩৬ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (২১) শিকারি হয়েছেন জান্নাতুল। পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।

৬ দলের বাছাইপর্বে বাংলাদেশের সঙ্গী  পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।

আগামী ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে নিগার সুলতানাদের।

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত স্কোয়াড:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার , ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com