সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত 

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.০৬ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মো:মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ- উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ) দিনব্যাপী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রওশনপুর কাজী এন্ড কাজী টি এস্টেটে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে রুহিয়া থেকে রওশনপুরে পৌছানোর পর সকলকে সকালের নাস্তা পরিবেশন করা হয় । নাস্তা শেষে সকলে বাসযোগে তেতুলিয়া ডাকবাংলোয় ঘুরতে যায়। তেতুলিয়া ডাকবাংলো থেকে ভারত সীমান্তের কাটাতারের বেড়া ও সীমান্ত নদী এবং নদী থেকে পাথর তোলার দৃশ্য অবলোকন শেষে বাসটি সকলকে নিয়ে রওশনপুর কাজী এন্ড কাজী টি এস্টেটে ফিরে আসে।

দুপুরে প্রথমে মহিলাদের বলটি ধরো, ছোট ছোট ছেলে মেয়েদের হাতি উড়ে পাখি উড়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর শেষে র‍্যাফেল ড্র ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আপেল মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, প্রেসক্লাবের সদস্য ও  গিন্নী দেবী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ফারুক হোসেন, সদস্য আলহাজ্ব ডা: ইব্রাহিম জামান, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যকরী সদস্য মো: কুদরত আলী প্রমুখ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সদস্য রুবেল খান, সদস্য আল মনসুর, মো: দুলাল হক, মো: মাসুদ হাসান, হুসাইন মো: আরমান জীবন, আহসান হাবিব রুবেল ও  তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com