সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে ৪ জনকে জাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৫.৪৩ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে চারজনকে জাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারত মোক্তার আলম এর আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন বাকি দুই আসামী পলাতক রয়েছেন।

কারাদন্ড প্রপ্ত আসামীরা হলো রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ: জব্বার হিরু(৭০), খোকন মোল্লা(৫০)। রায় ঘোষণার সময়ে আসামী রফিকুল ইসলাম, জসিম আকন পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানাযায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকুরী করতেন। তার সাথে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামীরা তাকে হত্যা করে তার থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর এ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় চারজন আসামীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের জাবৎজীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদারে তাদের আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় আ: জব্বার হিরু(৭০), খোকন মোল্লা(৫০) আদালতে উপস্থিত ছিলেন বাকী দুই আসামী পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com