বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

থাইল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৭.৫০ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

থাইল্যান্ড থেকে “ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাওয়ার্ড” পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক ও সমাজকর্মী মোঃ সুমন রহমান (রুহিত সুমন)। সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, যুব ও নারী উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমন’কে এ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হয় । আজ থাইল্যান্ডের ব্যাংককে একটি অভিজাত হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও মোট বিশটি দেশের প্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়।


রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির । পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সুমন বলেন, আন্তর্জাতিক সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার নাগরিক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই।

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে
“আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন । এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা।

প্রসঙ্গত, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মৌলিক অধিকার, যুব উন্নয়ন ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন তিনি । প্রতিষ্ঠা করেছেন ময়ূরপঙ্খী আদর্শলিপি শিক্ষালয়, ময়ূরপঙ্খী কোরআন শিক্ষা আসর, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরী, ময়ূরপঙ্খী ইয়ুথ এন্ড স্পোর্টস কাউন্সিলসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার এবং যুব কল্যাণ নিয়ে কাজ করছে। দেশের বাইরে ইতোমধ্যে ৪০টির বেশি দেশে ময়ূরপঙ্খীর প্রতিনিধি রয়েছে ।

রুহিত সুমন এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার, ব্যবসায়ী ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ময়ূরপঙ্খী বিচিত্রা নামক লিটল ম্যাগাজিন সম্পাদনাও করেন তিনি। মুন্সিগঞ্জের সন্তান সুমন বাংলাদেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। ছোটদের জন্য তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com