সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে নওগাঁয় বিএনপির কম্বল বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১২.০৯ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে নওগাঁয় অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু শেখের উদ্যোগে রানীনগর উপজেলার মিরাট ও গোনা ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপি একটি বড় দল। যারা বিএনপির গ্রুপিংয়ের কথা বলেন তারা বিএনপির ভালো চায় না। বিএনপিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির লোকজন দলের নাম ভাঙিয়ে যেন দুর্নীতি, লুটতরাজ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com