সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭.২৫ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নেপালকে ৫২ রানে অলআউ্ট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com