বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

ছুটির দিনে পাতে রাখুন সুগন্ধি পোলাও

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭.৫৫ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

ছুটির দিন মানেই ভরপেট খাওয়া-দাওয়া। পোলাও বা এই ধরনের নানান রাইস এর পদ আপনারা বানিয়েছেন। তাই আজ আপনাদের জন্য  ছুটির দিনে একটু ভিন্ন স্বাদের পোলাও এর রেসিপি আমরা নিয়ে এসেছি। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই জাফরান পোলাও। দেখে নিন বানানোর পদ্ধতি-

প্রয়োজনীয় উপকরণঃ ২ কাপ বাসমতী চাল, ৫ টেবিলচামচ ঘি, ২ টি মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিন, ১ টেবিলচামচ গরম মশলা গুঁড়ো, নুন স্বাদ মতো, ৫০ গ্রাম চিনি, ২০ গ্রাম কাজুবাদাম কুচি, ২০ গ্রাম কিশমিশ নিয়ে নেবেন। এরপর গরম দুধে ভেজানো এক চিমটে জাফরান আগে থেকে ভিজিয়ে নিয়ে রেডি করে রাখবেন।

প্রস্তুত প্রনালিঃ রান্নার আগে চাল ভালমতো ধুয়ে নিন এবং অন্তত ২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন তাহলে খুব ভালো হবে। যদি এক ঘণ্টা মতো রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। তারপর চাল জল থেকে তুলে নিন এবং জল ঝরিয়ে রাখুন। এবার যে পাত্রে পোলাও রান্না করবেন তার মধ্যে ঘি দিয়ে দিন ঘি গরম হয়ে এলে তারর মধ্যে কুঁচিয়ে রাখা পেঁয়াজ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিন এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিন, যতক্ষণ না পেঁয়াজ বাদামি রঙের হচ্ছে ততক্ষন ভাজতে থাকুন।

হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজানো চালটা দিয়ে পাঁচ মিনিট মতো ভাজুন। এরপর পরিমাণ মতো জল এবং নুন দিয়ে দিন আর আঁচ বাড়িয়ে ভালো করে ফোটাতে থাকুন। এরপর রান্না কিছুক্ষন হয়ে এলে তার মধ্যে চিনি, কাজু বাদাম, কিশমিশ এবং জাফরান ভেজানো দুধটা দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষন রান্না করুন। ব্যাস রেডি এই সুগন্ধি পোলাও, এখন গরম গরম পরিবেশন করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com