বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে দরপত্র জমাদানে বাধা দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার, জেলা কমিটি বিলুপ্ত

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮.২৫ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে লালমনিরহাটে যুবদল নেতা জাহাঙ্গীর আলম জুলহাসসহ তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একইসঙ্গে জেলা যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপর দুই বহিষ্কৃত নেতারা হলো- পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

এর আগে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে বুধবার (৩১ অক্টেবর) সদর হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাসদস্যরা।

পরে লিখিত কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে বুধবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেয় সদর থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের পণ্য সামগ্রী সরবরাহসহ তিনটি গ্রুপে সরঞ্জাম সরবরাহের জন্য দরপত্র আহ্বান করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে সকাল থেকে অন্যদের দরপত্র জমাদানে বাধা দিয়ে আসছিলেন লালমনিরহাট পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাস।

দখল, টেন্ডার সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে তাকে বহিস্কার ও কমিটি বিলুপ্ত করা হয় বলে জানানো হয় দলের বিজ্ঞপ্তিতে।

-ইউএনবি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com