বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

বরগুনায় এইচপিভি ভ্যাক্সিনেসন ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪.৪০ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে বরগুনায় ভ্যাক্সিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে বরগুনায় চালু হয় ভ্যাক্সিন প্রদান কার্যক্রম।

বরগুনায় ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৪৬ হাজার ৪ শত ৬৯ জন কিশোরীকে বিনা মূল্যে এ টিকা প্রদান করা হবে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অনিরাপদ যৌন মিলনের কারণে জরায়ূ ক্যান্সার হয়ে থাকে। ১০ থেকে ১৪ বছরের প্রতিটি কিশোরীর এ টিকা নেয়া উচিত। পাশাপাশি কন্যা সন্তানদের টিকা নেয়ার ব্যাপারে অভিভাবকদেরও দায়িত্বশীল ভুমিকা নেয়া জরুরী।

বিশেষ অতিথি বরগুনার সিভিল সার্জন ডা: প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এইচপিভি কীভাবে এটি সংক্রমিত হয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টি করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com