শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনারের সাথে সেনাবাহিনী প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৩৬ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,বিশেষ সংবাদদাতাঃ- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিন, এসজিপি, বিজিবিএম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সাথে ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর প্রদান করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরণের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপি’র ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ- পুলিশ কমিশনারগণসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com