সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পিরোজপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অথের্র চেক বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে দুর্যোগে
ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ
অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর ১
টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায়
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ
অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোরশেদ
মিশু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ
মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ. ম.
রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম
বায়জিদ হোসেন।
এ সময় ৩৮ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতি
জনকে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com