সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পরামর্শের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি’র প্রতি আহবান সেতুমন্ত্রীর

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ৩.৪৭ পিএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
তিনি বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই। তবে সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেয়ার নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এ মুহুর্তে কোন দায়িত্ব¡শীল রাজনৈতিক নেতার দায়িত্ব¡ বলে আমরা মনে করি না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, তখন সবদিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুন্ন রেখে এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রাধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সর্ব মহলেই প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওধ ন্যবাদ জানিয়েছেন। অথচ এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করতে শুরু করেছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে একজন রাজনৈতিক নেতার কাজ থেকে এ ধরণের কান্ডজ্ঞানহীন বক্তব্য প্রত্যাশা করি না। আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সর্তাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাঁদা ছুঁড়াছুড়ির রাজনীতিতে লিপ্ত হতে চাই না। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দী মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন, কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই জাতীয় কমিটি গঠন করেছেন। প্রশ্ন হচ্ছে এই মুহুর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন? যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনা প্রতিরোধে সর্বাতœক প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছেন নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্কফোর্স বলতে কি বোঝাতে চান? যে দাবি জানিয়েছেন এ দাবি দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? এই টাস্কফোর্স কী এর ব্যাখাটা কী? তিনি তা পরিস্কার করে কিছু বলেননি।
ওবায়দুল কাদের বলেন, এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়? তবে কি তিনি কিছু দিন পর আবার জাতীয় দুর্যোগ টাস্কফোর্স গঠনের কথা বলবেন? তারপর আবার জাতীয় সরকার গঠনের কথা বলবেন।
বিএনপির বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে তিনি বলেন, এটা তো সংকটে করোনা প্রতিরোধে যে দাঁয়িত্ব, সেই দাঁয়িত্ব থেকে একেবারেই বিচ্যুতি। তাই জনগণকে অনুরোধ করবো আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আপনাদের পাশে আছি।বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com