বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মতিঝিলের ফকিরাপুলের কাছে ডিবি পরিচয়ে ৭১ লাখ টাকা ডাকাতি করা পাঁচজন গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৭.০৯ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ডিবি পরিচয়ে দিনদুপুরে গাড়িতে তুলে নিয়ে ৭১ লাখ টাকা ছিনিয়ে নেয়া ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগেও এই ডাকাতদলের সদস্যরা পুলিশের হাতে আটক হয়েছিলো। কিন্তু বারবার জামিনে মুক্তি পেয়ে আবারও ডাকাতি করতে নেমে পড়ে আটক হয় তারা।

ঈদ টার্গেট করে পুরো মাস জুড়ে তাদের ডাকাতির পরিকল্পনা ছিলো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গত ৬ মার্চ সকাল ১০টার দিকে মতিঝিলের ফকিরাপুলের কাছে ডিবি পরিচয়ে কালো ব্যাগসহ এক ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নেয় এক দল ডাকাত। অফিসের টাকা তিনি ব্যাংকে জমা যাচ্ছিলেন তিনি। ভুক্তভোগী জানান, তাকে গাড়িতে তুলেই চোখ বেঁধে সিটের নিচে ঢুকিয়ে দেয় ডাকাতদলের সদস্যরা। এরপর ডাকাতরা তার সাথে থাকা ৭১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে নির্যাতন করে নারায়ণগঞ্জে ফেলে দিয়ে যায়।

এই ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। উদ্ধার করা হয়েছে ১২ লাখ টাকা। ঈদকে সামনে রেখে রাজধানীতে ডাকাতির জন্য মগবাজারে হোটেল থাকা শুরু করে বলে জানায় ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, কেউ ডিবির কথা বললেই যে তাদের সাথে গাড়িতে উঠে যেতে হবে, বিষয়টি এমন নয়। এমন হলে একটু যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন তিনি।

এই চক্র এর আগেও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত এ চক্রটি ডিবির হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তাদের গ্রেপ্তারের পর মামলা দায়ের করে চালান দেয়ার পর তারা জামিনে বেরিয়ে আবারও ডাকাতি শুরু করে।

এবারে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ডিবির জ্যাকেট, হাতকড়া, খেলনা পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত কমিশনার হারুন।

ডিবি পরিচয় দিলেই যাচাই না করে তাদের আদেশ নির্দেশ না মানার পরামর্শ দেন ডিবি প্রধান। এক্ষেত্রে আশপাশের মানুষের সাহায্য নেয়ার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com