বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৭১ ফাউন্ডেশন এর আয়োজনের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শীত বস্ত্র প্রদান করা হবে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১০.০১ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ-২৭শে জানুয়ারী শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলার সকদী রামপুর বড় পাটোয়ারী বাড়ীতে একাত্তর ফাউন্ডেশন উদ্দ্যেগে বিনামুল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্র ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।

একই দিন দুপুর ৩টায় চাঁদপুর শহরের বিপনীবাগ পার্টি হাউজে একাত্তর ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ৭১ ফাউন্ডেশন এর বাংলাদেশ শাখার সভাপতি এবং দৈনিক ৭১ কণ্ঠ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক জিয়াউর রহমান বেলাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শীতবস্র ও কম্বল বিতরণ করা হবে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও শীতবস্র ও কম্বল বিতরণ কার্যক্রমের সমন্বয়ে থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক দৈনিক পত্রিকা,দৈনিক একাত্তর কন্ঠ।

ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শীত বস্ত্র প্রদান করার বিষয়ে ৭১ ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি পারভিন পাটোয়ারী এবং উপদেষ্টা ও পরিচালক কবির পাটোয়ারী জানান

৭১ ফাউন্ডেশন এর জন্ম লগ্ন থেকেই ৭১ ফাউন্ডেশন মানুষের মনে সাহায্যকারী একটি সংস্থা হিসেবে আস্থাভাজন হতে পেরেছে।

গরিব দুঃখী মানুষের কাছে ৭১ ফাউন্ডেশন একটি ভালবাসার নাম। বাংলাদেশ এবং ইউএসএ উভয় জায়গাতেই ৭১ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পথ থেকেই ইউএসএ শাখার মাধ্যমে ৭১ ফাউন্ডেশন বাংলাদেশের চাঁদপুরে প্রতিমাসে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, মসজিদ-মাদ্রাসা -স্কুলকে সাহায্য প্রদান,মানুষের মাঝে খাদ্য সাহায্য ত্রাণ প্রদান, মহিলাদের জীবন মান উন্নত করার জন্য সেলাই মেশিন প্রদান,মানুষকে বস্ত্র প্রদান, দিনমজুর খেটে খাওয়া মানুষকে রিকশা প্রদান,নৌকার মাঝিদেরকে সাহায্য প্রদান সহ বিভিন্নভাবে মানুষের জীবন মান উন্নত করার জন্য এবং গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে ৭১ ফাউন্ডেশন।

৭১ ফাউন্ডেশন এর প্রতিটা কর্মী মানুষকে ভালোবেসে এবং  ৭১ ফাউন্ডেশন কে ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সব সময়,
তাই আপনারা সবাই দোয়া করবেন যেন অসহায় মানুষগুলোর জন্য এভাবেই সব সময় সেবা দিয়ে যেতে পারে ৭১ ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com