সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

দিনাজপুরে অবৈধ মজুতের অভিযোগে ২৭০ মে. টন ধান জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.৪৯ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর খাদ্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২৭০ মেট্রিক টন মজুত করা ধানের গোডাউন সিলগালা করা হয়েছে। একইসঙ্গে গোডাউনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করেছে খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিরল উপজেলার পাইকপাড়ার ওরিয়েন্টাল এগ্রোর একটি গোডাউনে অভিযান পরিচালনা করে খাদ্য অধিদপ্তর।

এ সময় ওই গোডাউনে ৮ মাস পূর্বের গত বোরো মৌসুমের আঠাশসহ বিভিন্ন জাতের ধান মজুত করে রেখেছিল স্বত্বাধিকারী মোসাব্বিক রফিক সোহান। পরে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা উপস্থিত হয়ে এক মাসের অধিক ধান মজুদ রাখার অপরাধে গোডাউন সিলগালা করে লাইসেন্স বাতিল ও নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

এ নিয়ে সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। তিনি জানান, অবৈধ মজুদ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com