সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের নান্দাইলে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আহত ২০

  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে ২০ জন।

এইদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানায়, সিলেটগামী শামীম এ›ন্টাপ্রাইজের ( ঢাকা মেটে্রুা-ব ১৪-০৬৯৯) যাত্রীবাহী বাসটির সাথে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২০-৫৬৭৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি ওভার টেক করতে গিয়ে কাভার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার উপর উল্টে পড়ে এতে বাসের সকল যাত্রীই আহত । কাভার্ড ভ্যানটির সামনের চাকার পাতি ভেঙ্গে যাওয়ায় ভ্যানটি রাস্তার উপরই পড়ে থাকে। কিন্তু বাস ও কাভার ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এসময় কাভার ভ্যান চালক গুরুতর আহত ইঞ্জিন বক্সের মধ্যেই আটকে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে থানা নান্দাইল ফায়ার সার্ভিস এর একটি টিম ভ্যান চালকের পা কাটা অবস্থায় কাভার ভ্যান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু বাসের চালক পালিয়ে যেতে সক্ষম,হয়।

সড়ক দুর্ঘটনার কারনে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, নান্দাইল হাইওয়ে থানার ওসি হাংশু বিকাশ সরকার সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com