বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১২.২২ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজাপুরের ফুলবাড়ীতে মোঃ হাসান চৌধুরী ও ডাঃ মোঃ আরিফ চৌধুরীর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপি বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

গত (২৫ নভেম্বর) শনিবার সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এই চক্ষু শিবির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় দিনাজপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক  ডাঃ আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধরী আরিফ, তিতাস গ্যাসের পশ্চিম অঞ্চলের পরিচালক গোলাম কিবরিয়া চৌধুরী,ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সিনিয়র আউট ডোর অরগানাইজার মোঃ হামিদুর  রহমান, সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী,মমতাজ হাসান চৌধুরী,মোহাম্মদ আলী চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য  উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু শিবিরে স্থানীয় প্রায় আড়াইশত শত রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে প্রায় ৬০ জন রোগীর ছানি অপারেশন ও লেন্স লাগানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com