বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১.০০ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম বাড়লো ১৫০ টাকা। আগে প্রতি গ্রামের দাম ছিলো আট হাজার ৯৭০ টাকা, এখন নতুন দাম হলো ৯ হাজার ১২০ টাকা। অর্থাৎ ভরিতে বাড়লো এক হাজার ৭৫০ টাকা। এর মধ্য দিয়ে দামে নতুন রেকর্ড গড়লো স্বর্ণ, প্রতি ভরির দাম হলো এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

১৯ নভেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে জানিয়ে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ এক হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে  রূপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা পড়বে।

অবশ্য স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা। ফলে রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এক লাখ ১৫ হাজার ১৯৪ টাকা গুনতে হবে।

এর আগে গত ছয় নভেম্বর ও ২৭ অক্টোবর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ছয় নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। এতে এই মানের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ চার হাজার ৬২৬ টাকা হয়। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে স্বর্ণের দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com