সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অক্টোবর মাসে সারাদেশে ৪৬৪টি দুর্ঘটনায় ৫০২ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

অক্টোবর মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৬৪টি দুর্ঘটনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩৮ জন।

এর মধ্যে ৪২৯টি সড়ক দুর্ঘটনা ৪৩৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬৮১ জন। রেলপথে ২৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত এবং দুইজন আহতসহ নিখোঁজ হয়েছেন দুইজন।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি জানায়, অক্টোবরে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৪ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৪১ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন, সবচেয়ে কম বরিশাল বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন।

মোটরসাইকেলের পর ২৩ দশমিক ৯৩ শতাংশ ক্ষেত্রে ট্রাক, পিকআপ, কভার্ডভ্যান বা লরি; ২১ দশমিক ৮০ শতাংশ ক্ষেত্রে বাস; ১৮ দশমিক ৬১ শতাংশ ক্ষেত্রে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক; ৩ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে অটোরিকশা; ২ দশমিক ৬৫ শতাংশ ক্ষেত্রে নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর বা লেগুনা; ৫ দশমিক ১৪ শতাংশ ঘটনায় কার, জিপ বা মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, অক্টোবরে সড়কে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের মধ্যে ৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১২০ জন চালক, ৩৬ জন পথচারী, ২৮ জন পরিবহন শ্রমিক, ৫২ জন শিক্ষার্থী, ৩জন শিক্ষক, ৬৮ জন নারী, ৩০ জন শিশু,২জন সাংবাদিক, ২জন চিকিৎসক, ১জন আইনজীবী, ১জন প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ১৩ শতাংশ হয়েছে জাতীয় মহাসড়কে। এছাড়া ২২ দশমিক ১৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০ দশমিক ৭৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

সারাদেশে মোট দুর্ঘটনার ৯ দশমিক ৯ শতাংশ হয়েছে ঢাকা মহানগরীতে। এক দশমিক ৩৯  শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং শূন্য দশমিক ৪৬ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com