মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাজায় তিন দিনের যুদ্ধবিরতি !

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯.০১ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হামাসের হাতে আটক প্রায় এক ডজন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় তিন দিনের মানবিক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এই চুক্তির ফলে সীমিত পরিমাণে জ্বালানিসহ অন্যান্য সাহায্য প্রবেশ করতে সক্ষম হবে।

কর্মকর্তা ও কূটনীতিকের মতে কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এ মধ্যস্থতার আয়োজন করছে।

মিসরের দুই কর্মকর্তা, জাতিসংঘের একজন কর্মকর্তা, একজন পশ্চিমা কূটনীতিক এ সমঝোতা আলোচনায় বসবেন। সংবেদনশীল কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় জোর দিয়ে বলেছেন, বন্দিদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তবে কতজন বন্দিকে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। বন্দিদের জাতীয়তার ব্যাপারে কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা তাও জানা যায়নি।

এদিকে, ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ৩১ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২৬০ সেনা।

এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।

সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com