মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়ায় ২৬ বছরের তরুণী মায়ের ২২ সন্তান !

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

২৬ বছরের মায়ের ২২ সন্তান! এইটুকু পড়েই নিশ্চয়ই চমকে গিয়েছেন? চমকাবেন না! চমকের এখনও অনেককিছুই বাকি আছে! এই ২২ জন সন্তানকে দেখভাল করেন ১৬ জন আয়া। আর তাঁদের মোট বেতন দিতে হয় ৬৮ লাখ টাকা! কী হল? ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন তো! এখানেই শেষ নয়। ২৬ বছরের সেই মায়ের জীবনে লক্ষ্য ১০০ সন্তানের মা হওয়া।

রাশিয়ার ২৬ বছরের তরুণী ক্রিস্টিনা জর্জিয়া। আজটর্কে থাকেন ক্রিস্টিনা। ক্রিস্টিনা চান, তাঁর পরিবারের সদস্যসংখ্যা হোক ১০০ জনেরও বেশি। আর তাই ১০০ সন্তানের মা হতে চান ক্রিস্টিনা। হতে চান আধুনিক ‘গান্ধারী’!

নিশ্চয়ই ভাবছেন, ২৬ বছরের তরুণীর ২২ সন্তান! কী করে সম্ভব? ক্রিস্টিনা সবচেয়ে বড় মেয়ে ভিক্টোরিয়ার জন্ম দেন ৪ বছর আগে। তারপর ২১ সন্তানের মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। যারমধ্যে ২০ জন জন্মগ্রহণ করে ২০২০ সালে।

ক্রিস্টিনা তাঁর সব ছেলেমেয়েদেরই খুব ভালোবাসেন। ২০২১ সালে ক্রিস্টিনার পরিবারে আসে ক্রিস্টিনার সবচেয়ে ছোট মেয়ে অলিভিয়া। ক্রিস্টিনার সব সন্তানের দেখাশোনা করেন ১৬ জন আয়া। যাঁদেরকে ক্রিস্টিনা বছরে ৬৮ লাখ টাকা বেতন দেন। ২০২০-র জুলাই থেকে ২০২১ সাল পর্যন্ত ইতিমধ্যেই ক্রিস্টিনা তাঁর সন্তানদের পিছনে প্রায় দেড় কোটি টাকা খরচ করে ফেলেছেন।

স্ত্রী ক্রিস্টিনাকে এতে পূর্ণ সমর্থন করেন তাঁর স্বামী গ্যালোপ আজটর্ক। ৫৮ বছরের গ্যালোপ ক্রিস্টিনার থেকে ৩২ বছরের বড়। হোটেলের ব্যবসা গ্যালোপের। তবে চলতি বছরের শুরুতে মাদক মামলায় ফেঁসে জেলে যেতে হয় ক্রিস্টিনার স্বামীকে। সেই থেকে একা হাতেই স্বামীর হোটেলের ব্যবসা ও সন্তানের দেখভাল সামলাচ্ছেন ক্রিস্টিনা।

–জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com