বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোবাইল ফোন চুরি ও বিক্রয়ের অপরাধে ১১ জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৮.২৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোবাইল ফোন চুরি ও আইএমইআই পরিবর্তন করে ক্রয়-বিক্রয়ের অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৮০টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, আইএমইআই কাটায় ব্যবহৃত ৩টি ডিভাইস, ১৫টি সিম কার্ড ও ১১টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. দিপু, মো. সুজন, মো. লাম ইসলাম, মো. সোহেল রানা, মো. শাহিরুল ইসলাম, মো. রায়হান, মো. ইমরান নাজির, মো. জাহাঙ্গীর আলাম, শেখ মো. বাবু, মো. সুমন শেখ ও মো. মোশারফ।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
আজ দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহের নেতৃত্বে ঢাকা মহানগর ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর, আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয় চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করে।
ডিবি প্রধান বলেন, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা জনসমাগমস্থল, বাস টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করে। পরে মোবাইল ফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রি করে। মোবাইল ফোন লক খোলার ক্ষেত্রে এ চক্রের সদস্যরা মো. সুজন ও মো. লাম ইসলামের সহায়তা নিতো।
তুরাগ থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com