বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

কাউখালী হাসপাতালে এক সিটে দুইজন রোগী চিকিৎসা নিচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২০ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপ খুব বেশি, ফলে এক সিটে দুইজন করে রোগী থাকছে। বর্তমানে  অস্থায়ী ভবনে স্বাস্থ্য সেবার কাজ চলছে।
পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবনের কাজ চলছে। মঙ্গলবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতলে রোগীদের চাপ খুব বেশি। বর্তমানে জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। অস্থায়ী ভবনে মাত্র ভর্তি কৃত ২০টি রোগী থাকার ব্যবস্থা আছে। এর বিপরীতে ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। ফলে এক একটি সিটে দুই থেকে তিন জন ভর্তি কৃত রোগী চিকিৎসা নিচ্ছে। এক্ষেত্রে রোগীদের চিকিৎসা নিতে খুবই সমস্যা হচ্ছে। হাসপাতালে বেডে কোন মতে একজন রোগী থাকা যায়। চিকিৎসা নিতে আশা রোগী রানু বেগম (৩৫) ও ইয়াসিন হোসেন (৫০) বলেন, আমরা এক বেডে দুইজন করে রোগী থাকি। ফলে আমাদের সেবা নিতে খুবই সমস্যা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, আমরা সাধ্যমত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। অস্থায়ী ভবনে রোগীদের বেডের সমস্যার কারণে মাঝে মাঝে একটি বেডে দুইজন রোগী থাকার ব্যবস্থা করা লাগছে। আশা করি নতুন ভবন হলে আমাদের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com