সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষিযন্ত্র ও সেচযন্ত্র চালনায় চালকদের অগ্রবর্তী প্রশিক্ষণ অনুষ্ঠিত।।

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১.২৪ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মল্লিক জামাল:- কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায়ে বারি উদ্ভাবিত সংরক্ষণশীল কৃষিযন্ত্র ও সেচযন্ত্র চালনা এবং রক্ষণাবেক্ষণের উপর চালকদের অগ্রবর্তী প্রশিক্ষণ গতকাল ১৭/০৮/২০২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে হলদিবাড়িয়ার স্থানীয় কৃষক ডা. মনজুরুল আলমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ এরশাদুল হক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, মোঃ আফজাল হোসেন সরেজমিন গবেষক আলীপুর, এছাড়াও মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান ইরি গবেষণা বিভাগের ক্ষেত্র সহকারী সহ স্থানীয় পর্যায়ের অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সারা বিশ্বজুড়ে সংরক্ষণশীল কৃষির ব্যাপক গবেষণা চললেও বাংলাদেশে সীমিত পরিসরে মৌসুম ভিত্তিক এ গবেষণা কার্যক্রম চলমান আছে। দেশে ৯০ এর দশকে সংরক্ষণশীল কৃষির গবেষণা কার্যক্রম শুরু হলেও কৃষক পর্যায়ে এখনো সিডর মেশিন তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। আধুনিক কৃষি প্রযুক্তির বিকাশে বারি উদ্ভাবিত গবেষণায় সিডর মেশিন বেশ জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে মাঠ প্রদর্শনীর মাধ্যমে সিডর মেশিনের উপকারিতা দিন দিন বেড়েই চলছে। সিডর মেশিন কম খরচে একটি লাভজনক চাষ পদ্ধতি। এ বিষয়ে হলদিবাড়িয়ার স্থানীয় কৃষক মোঃ মনজুরুল আলম বলেন আমি অত্র এলাকায় সর্বপ্রথম আসমি প্রকল্প থেকে একটি সিডর মেশিন পেয়েছিলাম। এর মাধ্যমে আমি লাইনে সারিবদ্ধ ভাবে মুগ ডাল, গম, সরিষা চাষাবাদ করলে কৃষির উৎপাদন অনেক বেশি এবং রোগ বালাই দমনসহ আগাছা দমনে অনেক উপকারী। স্থানীয় কৃষক জনাব মার্টিন বৈরাগী বলেন, বারি উদ্ভাবিত সিডর মেশিন বর্তমানে কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠেছে কম খরচে চাষের মাধ্যমে কৃষির আবাদ করা যাচ্ছে। মুগ ডাল,গম, ভুট্টা লাইন সারিবদ্ধ চাষের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়ে চলছে কৃষক অনেকাংশে লাভবান হচ্ছে। প্রযুক্তি এই যুগে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক যন্ত্রপাতি হিসেবে সিডর মেশিন বর্তমানে আমাদের এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষক চাচ্ছে অল্প খরচে অধিক ফসল পেতে। তাই আমাদের এলাকায় সিডর মেশিন খুবই প্রয়োজন। বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুহাম্মদ শহিদুল হক বলেন, বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিতে সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের হাতের কাছে পৌঁছে দিচ্ছে। মাঠ প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে সচেতন করে তোলা হচ্ছে যাহাতে কম খরচে উৎপাদন বৃদ্ধি করতে পারে। কৃষক যাতে কৃষি জমি পতিত না রেখে কৃষির উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সরকার কৃষিক্ষেত্রে নানান কর্মসূচির অংশ হিসাবে বারি উদ্ভাবিত মেশিনারী কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com