মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সুদানের রাজধানীতে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীর সাথে সংঘাত শুরু

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮.২৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

সুদানের সেনাবাহিনী মঙ্গলবার রাজধানী খার্তুমে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারী লড়াইয়ের শক্তি সঞ্চয়ের প্রচেষ্টা জোরদার করছে।এর ফলে ক্রমবর্ধমান মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনাবাহিনী সোমবার থেকে বিমান হামলা ও ভারি গোলা বারুদ দিয়ে আক্রমন চালাচ্ছে যাতে নীল নদের উপর প্রতিদ্বন্দ্বীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যবহৃত একটি সেতুর দখল নেয়া যায় যার ফলে ওমদুরমান থেকে বৃহত্তর রাজধানী বাহরি ও খার্তুমে আরও অস্ত্র ও সৈন্য মোতায়েন করা যায়।

এপ্রিলের মাঝামাঝি লড়াইয়ের সময় রাজধানীর বেশিরভাগ অংশ দখল করে রাখা আরএসএফ, জোরালো ভাবে প্রতিক্রিয়া জানায়। যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক সংঘর্ষ এবং বেসামরিক হতাহত এবং লোকজনের বাস্তুচ্যুত হবার ঘটনা ঘটে।

পূর্ব ওমদুরমানের আশেপাশের সক্রিয়বাদীরা জানিয়েছেন, অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একটি গণঅভ্যুত্থানে ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার চার বছর পর যুদ্ধ শুরু হয়। যৌথভাবে ২০২১ সালে একটি অভ্যুত্থান করার পর বেসামরিক শাসনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে উত্তেজনা শুরু হয়।

উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলিতে সামরিক অগ্রগতির দাবি করেছে তবে কোনও চূড়ান্ত অগ্রগতির লক্ষণ নেই। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা ও থমকে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে সংঘাত ও অর্থনৈতিক সংকটে জর্জরিত প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com