মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উগান্ডায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রায় দেড় যুগ পর, উগান্ডায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের দপ্তর বন্ধ করতে বাধ্য হয়েছে। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দেশটিতে তাদের সবরকম কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্ধ ঘোষণা করে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে, উগান্ডায় আমাদের দপ্তরটি ১৮ বছর পরে বন্ধ করতে হচ্ছে। এই দীর্ঘ সময়ে আমরা দেশটির সুশীল সমাজ, বিভিন্ন স্তরের লোকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম হয়েছি। সেইসাথে উগান্ডার মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত সবার সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে।

হাইকমিশনারের মুখপাত্র, রাভিনা শামদাসানি, ভিওএ-কে বলেছেন, উগান্ডা সরকার গত ফেব্রুয়ারিতে তুর্ককে সাফ জানিয়ে দিয়েছিল, যে চুক্তির অধীনে জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে দেশটিতে কাজ করার অনুমতি দেয়া হয়েছিল, স্বাগতিক দেশটির সাথে করা সেই চুক্তি তারা আর নবায়ন করবে না।

তিনি বলেন, তাদের দৃষ্টিতে, উগান্ডা তাদের মানবাধিকার পরিস্থিতি নিজেরাই দেখভাল করতে সক্ষম, তাই সেখানে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের আর কোনও প্রয়োজন নেই। আমরা অবশ্যই এই সিদ্ধান্তের জন্য গভীরভাবে অনুতপ্ত। আমরা ১৮ বছর ধরে দেশটিতে ছিলাম… এবং আমরা সরকার ও সুশীল সমাজের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করার চেষ্টা করেছি।

ভিওএ-এর পক্ষ থেকে জেনেভায় উগান্ডার মিশনের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু উগান্ডা সরকার কেন জাতিসংঘের সংস্থাটিকে সে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যদিও জাতিসংঘের মানবাধিকার দপ্তরের উপস্থিতি আর থাকবে না, শামদাসানি বলেছেন, হাই কমিশনার এবং তার দল উগান্ডায় মানবাধিকার নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে যে সম্পর্ক তৈরি করেছি, তা রাতারাতি শেষ হয়ে যাবে না। এই সম্পর্ক বজায় রাখার জন্য আমরা যা যা করতে পারি, তা নিশ্চয়ই করব। আমরা যে আর উগান্ডায় নেই তার মানে এই নয় যে আমরা দেশটির মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা বন্ধ করে দেব।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাব – তবে দূর থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com