মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫.২৮ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

মিয়ানমারে দুই বছরের বেশি সময় আগে সেনাবাহিনী একটি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার সময় জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সেনা-নিয়ন্ত্রিত সরকার। সোমবার রাষ্ট্রচালিত গণমাধ্যম একথা জানায় । এই সিদ্ধান্ত ক্ষমতা গ্রহণের সময় সামরিক বাহিনী যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, সে ক্ষেত্রে আরও বিলম্ব করতে বাধ্য করবে।

সামরিক বাহিনীর সদস্যরা অং সান সু চি এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির সদস্যদের ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে। সে সময় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পাঁচ দশকের সামরিক শাসনের পর এরকম ক্ষমতা দখল গণতন্ত্রের দিকে দেশটির অগ্রগতিকে উলটে দেয়।

সামরিক বাহিনী বলেছে, এটি ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বসাম্প্রতিক সাধারণ নির্বাচনে জালিয়াতির কারণে ক্ষমতা দখল করেছে। ওই নির্বাচনে সু চির দল বিশাল বিজয় অর্জন করেছিল, অন্যদিকে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি খারাপ করেছিল। স্বাধীন নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, তারা বড় ধরনের কোনো অনিয়ম পাননি।

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ফলে ব্যাপক শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছিল, যা নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করে দমন করেছিল। এর ফলে সশস্ত্র প্রতিরোধের সূত্রপাত হয়েছিল, যেটিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা গৃহযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

স্বাধীন সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের একটি পরিসংখ্যান অনুসারে, অধিগ্রহণের পর থেকে সোমবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ৩ হাজার ৮৫৭ জন নিহত হয়েছে।

সোমবারের প্রতিবেদনে কখন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে- তা নির্দিষ্ট করে বলা হয়নি; শুধু বলা হয়েছে, জরুরি অবস্থার লক্ষ্যগুলো সম্পন্ন হওয়ার পরে এটি ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com