বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে ব্র্যাক এনজিও`এর উদ্যোগে স্বপ্ন সারথি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১১.৫২ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ “দ্যা ড্রিমার” মানে যে স্বপ্ন দেখে- এই স্লোগান নিয়ে বুধবার বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা ২৫জন কিশোরী নিয়ে স্বপ্নসারথি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত গ্রামীণ সংগঠন পল্লীসমাজ সভায় স্থানীয় জহিরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক গৌরীপুর সেল্ফ অফিসার মো: মানিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।

অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান বাল্যবিয়ের অবস্থা, বাল্যবিয়ের কারণ এবং বাল্যবিয়ের ফলে সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এতে,আরো জানানো হয় উপজেলার ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এগুলো হচ্ছে বোকাইনগর, রামগোপালপুর, ২ নং গৌরীপুর ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভা। এগুলোর মধ্যে ১০টি গ্রামে খানা জরিপের মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন করে প্রতিটি গ্রামে কিশোরীদের খুঁজে বের করে স্বপ্নসারথি দল গঠন করা হয়। এই কিশোরীদের বিভিন্ন সচেতনতা ও দক্ষতা মূলক সভা/সেশন/প্রশিক্ষনের মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা হবে। যাতে করে তারা নিজেদের বাল্যবিয়ে বন্ধ করতে পারে।

স্বপ্নসারথী দল অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই নিজেরা বাল্য বিয়ে করবে না এবং তাদের গ্রামকে বাল্যবিয়ে মুক্ত রাখবে মর্মে শপথ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com