সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মেসির আগমনের খবর শুনেই ১৪০০ গুণ বেড়ে গেল টিকিটের দাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮.৪৯ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিয়োনেল মেসি। বুধবার রাত থেকে এই খবর ছড়িয়ে পড়ামাত্রই মেজর লিগ সকারে (আমেরিকার ঘরোয়া লিগ) ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের দাম ঊর্ধ্বমুখী। যে ম্যাচ অনেক কম অর্থে দেখা যেত, সেই ম্যাচের টিকিটই বিক্রি হচ্ছে ১৪০০ গুণ বেশি অর্থে। তাতেও সঙ্কুলান হচ্ছে না। চাহিদা এতটাই বেশি।

তা-ও এগুলি মেসির প্রথম ম্যাচ নয়। অগস্ট মাসে যে যে ম্যাচ খেলবে মায়ামি তারই টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। এক-একটি টিকিট বিক্রি হচ্ছে ৩০০ ডলারে (ভারতীয় মুদ্রায় ২৪,৮০০ টাকা)। আগামী ২৬ অগস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে মায়ামি। সেই ম্যাচের জন্যে টিকিটের দাম উঠেছে এতটাই! মাঠের একেবারে ধারে বসে মেসির খেলা দেখতে চাইলে খসাতে হবে ২০০০ ডলার (১ লক্ষ ৬৫ হাজার টাকা)। সাধারণত সেই ম্যাচে টিকিটের দাম শুরু হয় ২০ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা) থেকে।

শুধু এই ম্যাচটি নয়, মায়ামি আর যে ম্যাচগুলি খেলবে সেখানেও টিকিটের দাম আকাশচুম্বী। যতই মায়ামি পয়েন্ট তালিকায় সবার নীচে থাকুক না কেন, মেসি সব ঘেঁটে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের বিরুদ্ধে মায়ামির অ্যাওয়ে ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ৩৮৩ ডলার (৩১,৭০০ টাকা) থেকে। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম শুরু ২০৬ ডলার থেকে। নিউ ইয়র্ক ম্যাচের টিকিটের দাম ১৯৫ ডলার থেকে শুরু। শিকাগো ফায়ার ম্যাচের টিকিটের দাম ২৩৫ ডলার থেকে শুরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com