মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কসোভোতে পুলিশ এবং সার্বদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৫.১৪ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

নব-নির্বাচিত আলবেনীয় মেয়রদের তাঁদের দফতরে ঢুকতে বাধা দিতে, কসোভোর সার্বরা সড়কে নেমে আসে।

রাজনীতিকদের তাদের দপ্তরে প্রবেশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে, কসোভোর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের খণ্ডযুদ্ধগুলোতে অন্তত পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছে।আর, অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে।

ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে কসোভোকে ‘ উত্তেজনা প্রশমনের জন্য’ অনুরোধ করেছে।

পশ্চিমা দেশগুলো বলেছে,”কসোভো সীমান্তে সার্বিয়ার সশস্ত্র বাহিনীর সতর্কতা বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়ে তারা উদ্বিগ্ন।”

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ শুক্রবার বলেন, “আমরা শান্তি রক্ষা করবো, কিন্তু আমি আপনাদের বলছি, কসোভোর উত্তরাঞ্চলে সার্বরা আক্রান্ত হলে সার্বিয়া চুপচাপ বসে থাকবে না।”

.গত মাসের মিউনিসিপ্যাল নির্বাচনকে কসোভোর সার্বরা তেমন আমলে নেয়নি। এর ফলে, আলবেনীয়রা এই পদগুলোতে জয় লাভ করে।

গত বছর, সার্ব-অধ্যুষিত বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটির সার্বীয় রাজনীতিকরা পদত্যাগ করেন। সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে সমন্বয় করার জন্য, তারা একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিলে, কসোভোর কর্মকর্তারা এতে বাধা দেন। এর পর, সার্বীয় রাজনীতিকরা পদত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com