সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির স্বীকৃতি স্মারক ক্যাপ পেলেন মিরাজ

  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩, ৭.৪২ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষ সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তারই স্মারক হিসাবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।
আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন মিরাজ।
ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’
২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে বিবেচিত মিরাজ ।
ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপুন্য। ঐ সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।
মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা।
মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com