শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

করোনাভাইরাস থেকে বাঁচতে যা কিছু সাবধানে ধরবেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১.৩৯ পিএম
  • ৪৮৯ বার পড়া হয়েছে

বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে নানান ধরনের পদক্ষেপ নিয়েছেন বিশ্ব নেতারা। পাশাপাশি কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সেবামূলক সংগঠন ও স্থানীয় প্রশাসন। কিন্তু তারপরেও এ ভাইরাস দমনে রীতিমতো হিমশিম খাচ্ছে সবাই। এমতাবস্থায় করোনাভাইরাস থেকে বাঁচতে কিছু জিনিস স্পর্শ করার আগে সতর্ক থাকা উচিত।

দরজার হাতল: গবেষণা বলছে, দরজার হাতলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনাভাইরাস। সুতরাং, সাবধান! সব সময় পরিষ্কার রাখুন দরজার হাতল। অথবা হাত দিলে সেই হাত খুব ভালো করে ধুয়ে নিন।

মোবাইল, লিফটের সুইচ, রিমোট: লিফটের সুইচ, টিভি-এসির রিমোট, যে কোনো ধরনের সুইচ ধরতে সাবধান। অনেক মানুষের ব্যবহৃত সুইচ বা রিমোট থেকেও সংক্রমিত হতে পারে করোনাভাইরাস।

প্যাকেট, চিঠি ইত্যাদি: যুক্তরাষ্ট্রের রকি মাউন্টেন ল্যাবরেটরির এক গবেষণা বলছে, কার্ডবোর্ড বা কাগজে তৈরি কোনো দ্রব্যে ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস।

চামচ: আপনার এলাকায় এখনো রেস্তোরাঁ বা অফিসের ক্যাফেটেরিয়া খোলা আছে? করোনার আতঙ্কের এই সময়েও সেখানে খেতে হয়? তাহলে চামচ বা কাঁটাচামচ ব্যবহারের ক্ষেত্রে সাবধান। অনেকেই বলছেন, করোনায় সংক্রমিত কেউ ব্যবহার করলে চামচে অনেকক্ষণ জীবাণু থেকে যেতে পারে।

ফ্রোজেন ফুড: করোনাভাইরাস তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি নিচে নেমে গেলেও তরতাজা থাকে। সুতরাং ফ্রিজে রাখা প্যাকেটজাত খাবার খুব ভালো করে গরম না করে একদম খাবেন না।

ফলমূল, শাকসবজি: ভালো করে ধুয়ে নিলে ফলমূল, শাক সবজির মাধ্যমে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। সুতরাং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিশ্চিন্তে খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com