সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ময়মনসিংহের গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার- ২

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ১২.১৫ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আখের রসে চেতনানাশক ঐষধ মিশিয়ে অটোরিকশা চালককে অজ্ঞান করে করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শনিবার (৬ মে ) গৌরীপুর থানায় মামলা হয় । এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় , ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের মো. খোকন মিয়ার পুত্র খায়রুল বাশার চঞ্চল (১৯) কে শম্ভুগঞ্জ থেকে রেনু পোনা আনার জন্য মৎস্যচাষী সেজে আন্ত: জেলা অটোরিকশা ছিনতাইয়ের সিন্ডিকেটের দু’সদস্য আশরাফুল ইসলাম (২৬) ও মো. আব্দুল জলিল (৪৪) অটোরিকশা ১হাজার ২শ টাকায় ভাড়া নেয় এবং শুক্রবার (৫ মে ) বিকাল ৫টার দিকে শম্ভুগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়।

 

শম্ভুগঞ্জে রেনুপোনা নেই বলে আবারও কলতাপাড়ায় আসে। কলতাপাড়ায় আসার পর ড্রাইভারকে বলে প্রচন্ড গরম, চলো আখের রস খাই। এ কথা বলে ড্রাইভারকে দেয়া আখের রসের সঙ্গে চেতনানাশক ঐষধ মিশ্রিত করে নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র মো. আশরাফুল ইসলাম (২৬) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া (ঢুলীপাড়া) গ্রামের মৃত নিরু ঢুলীর পুত্র মো. আব্দুল জলিল (৪৪)। আখের রস খেয়ে অজ্ঞান হওয়ার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের রাস্তায় চালকে ফেলে দেয়। এরপর অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় গেলে রাত সাড়ে ১০টার দিকে টহল পুলিশ দু’জনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com