সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৯.০৪ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে থাকা বাংলাদেশ দলে গতকাল যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
সাকিব যখন দলে যোগ দেন তখন আয়ারল্যান্ড উলভসের সাথে অনুশীলন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলো বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আরও দু’দিন অনুশীলন করবে বাংলাদেশ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজের তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে।
ইতোমধ্যে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আসন্ন সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আইরিশরা।
গত মার্চ-এপ্রিলে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিলো আয়ারল্যান্ড। ঐ সিরিজে নিজেদের সেরাটা খেলতে পারেনি আইরিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০, টি-টোয়েন্টি সিরিজ ২-১ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
মে মাসে নিজ দেশে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজটি খেলবে আয়ারল্যান্ড।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com