সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বরগুনায় র‌্যাবের অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪.৪৮ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মল্লিক মো. জামালঃ বরগুনার সদর উপজেলার পায়রা নদীর তীরবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৩ মে) বেলা ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের সঙ্গে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আন নূর। আরও উপস্থিত ছিলেন জেলা মৎস অফিসার বিশ্বজিৎ কুমার দেব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান পরিচলনা করেন র‌্যাব সদস্যরা। এসময় ওই এলাকা থেকে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার ৪৭ টি বেহুন্দি জাল, ১ লক্ষ টাকা মূল্যের ২ চিংড়ি জাল, ১ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৩ টি বুড়াল জাল জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত মাছ ধরার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com