সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলা কবরস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১০.২৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের আরাজী চিলারং গ্রামের একটি কবরস্থানে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে।

সরেজমিনে ওই কবরস্থান ঘুরে দেখা গেছে, কবরস্থানের ১০ ভাগের মধ্যে প্রায় ৮ ভাগ পুড়ে গেছে। এসময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন মানুষ মৃত্যুর পরেও দুনিয়ার কুচক্রী মহলের হাত থেকে রক্ষা পায় না, তারা আরও বলেন আমাদের মুসলমানদের কবরস্থানে আগুন জ্বালিয়ে দেওয়ায় আমরা সত্যি মর্মাহত তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানাই।

তবে স্থানীয় নিতাই সরকার নামের এক যুবক জানান কবরস্থানের নিচের পুকুর খননের কাজে মহেন্দ্র ট্রাক্টর এর ড্রাইভারের সিগারেট জ্বালানোর আগুন দিয়ে কবরস্থানে আগুন জ্বলে।

আরাজি চিলারং গ্রামের কবরস্থান কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আজকে ঈদের নামাজ আদায় করে আমরা মুসুল্লিগণ কবর জিয়ারত করতে এসে দেখতে পাই কে বা কাহারা কবরস্থানে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন কবরস্থানের অনেক কবরের বেড়া ও উপরে দেওয়া হারাং সহ জ্বলে গেছে, সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয় ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক জানান স্থানীয় লোকজন আমাকে ফোনে জানানোর পরে ঘটনা স্থল পরিদর্শন করেছি তবে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি কে আগুন জ্বালিয়ে দিয়েছে, তিনি আরও বলেন আমি কবরস্থান কমিটির সভাপতিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি এবং আমিও চাই দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তি হোক।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান মুঠোফোনে জানান এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করে নি তবে কবরস্থান কমিটি যদি থানায় অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com