মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন  .   

  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৫.২৭ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  সারাদেশে সরকারি ও  এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম দশম শ্রেনীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে  ২লক্ষ ট্যাব বিতরন করা হবে তার অংশ হিসেবে নওগাঁতে এই ট্যাব বিতরন কার্যক্রম শুরু হলো।
রবিবার সকাল ১০ টায় নওগাঁ স্টেডিয়ামে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠনের নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন আবু হেনা মোঃ রায়হান উজ্জামান সরকার, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসানসহ জেলা পর্যায়ে সকল কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে নওগাঁ শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম দ্বিতীয়  তৃতীয় স্থানপ্রাপ্ত ছয় জন এবং পরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রাপ্ত ছয় জনসহ  মোট ১২ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়। 
জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান জানিয়েছেন নওগাঁ জেলায় ৫০০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে  মোট তিন হাজার ট্যাপ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com