সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চোরাই মোটর সাইকেল চোর চক্রের ২ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩ খ্রি.) রাত ১০:৫০টায় দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতরা হলো – মো. মামুন ও মো. রহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস. এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সংবাদ আসে চোর চক্র দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মামুন ও রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটর সাইকেল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় কৌশলে মটরসাইকেলের মাস্টার চাবি দিয়ে ও লক ভেঙ্গে চুরি করে বিক্রি করে আসতেছে মর্মে স্বীকার করেছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com