মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীন ইউক্রেনকে ২ লাখ ডলার সহায়তা দেবে

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭.৩৪ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা কর্মসূচির জন্য ২ লাখ ১০ হাজার ডলারের বেশি সহায়তা ঘোষণা করেছে চীন।   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,‘ ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে চীন ২ লাখ ইউরো (প্রায় ২ লাখ ১০ হাজার ডলার) সহায়তা করবে। এই সহায়তার লক্ষ্য ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুদৃঢ় করা। খবর দৈনিক গ্লোবাল টাইমসের। আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় পারমাণবিক নিরাপত্তা নিয়ে চীনের সহায়তার ঘোষণা আসলো যখন, ইউক্রেন বলছে, পারমাণবিক কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি ‘প্রায় মৃত’। কারণ যুদ্ধ চলমান রয়েছে।
পশ্চিমা বিশ্ব সাম্প্রতিক সপ্তাহে বলেছে, রাশিয়াকে সামরিক সহয়তা দিতে পারে চীন। রাশিয়ার জন্য অস্ত্রসহায়তা পাঠালে চীনকে পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে বেইজিং কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন ইউক্রেনের জন্য সহায়তা ঘোষণা করল বেইজিং।

সূত্র: আনাদোলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com