মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০৪ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।

এসময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।

জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন নামবে ইংলিশরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।

অন্যদিকে মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ। সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার।

এদিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com