শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫১ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য এ আসনে ভোটগ্রহণ হয়েছে।

সকাল সাড়ে ৮ থেকে ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নিবার্চনে ১২৮ কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

এবারই প্রথম বারের মত আসনটিতে ইভিএমএ ভোট হয়। সকাল থেকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পায়। ইভিএমএ ভোট সহজে দিতে পারায় খুশি সাধারণ ভোটাররা। আইিনশৃংখলার কাজে নিয়োজিত ছিল পুলিশ ৯০০ আনসার ১৫৭২ র‍্যাব ১০ টিম, বিজিবি ৭ প্লাটুন, বিচারিক ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন ছাড়াও নিবার্চন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক নিবার্চনি দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল,তাছাড়া শীতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সাকাল বেলা ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন।

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন । ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নিবার্চন সম্পন্ন হয়।
ছয়জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মো: ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনা লিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পাটির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com