সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না :মেয়র ফজলে নূর তাপস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না, তবে হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে কোন বাধা নেই বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা পর্যায়ক্রমে লাল, হলুদ, সবুজ এলাকা চিহ্নিত করে দেবো। সবুজে আপনারা নির্দ্বিধায় ২৪ ঘণ্টা ব্যবসা করতে পারবেন। হলুদ চিহ্নিত স্থানে আপনারা নির্ধারিত সময়ে ব্যবসা করতে পারবেন। কিছু কিছু সময় খালি করে দিতে হবে। যেহেতু যানবাহন চলাচল করে তা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নির্ধারিত সময়ের পরে খালি করে দিতে হবে’।

দুটো সড়ক ইতোমধ্যে লাল চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মাত্র দুটো সড়ক ও সংলগ্ন এলাকা লাল চিহ্নিত করেছি। একটি হলো বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট ও মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসাদ পুলিশবক্স হয়ে জিরো পয়েন্ট। আরেকটি নগর ভবনের সামনের সড়ক ফিনিক্স সড়ক। এখানে আপনারা বসবেন না।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘মেয়র মহোদয়ের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। একটি আবেদন থাকবে। হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়ন করতে হয়তো সময় লাগবে। কিন্তু অন্ততপক্ষে, আপনার আমলে যদি একটি নীতিমালা করে দেন, তাহলে হকাররা মাস্তানের অত্যাচার, পুলিশের অত্যাচার হতে রক্ষা পাবে’।

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারতের ন্যাশনাল হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বক্তব্য রাখেন।

– বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com