মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়ার রাজধানীতে ‘শ্বাসযন্ত্রের অসুস্থতা’ ছড়িয়ে পড়ায় লকডাউনের আদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ১২.২০ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রাশিয়ার কূটনীতিক এবং সিউল-ভিত্তিক একটি সংবাদ সংস্থার মতে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধির প্রেক্ষিতে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ রাজধানী পিয়ংইয়ং-এ ৫ দিনের লকডাউনের নির্দেশ দিয়েছে।

উত্তর কোরিয়ার একটি প্রকাশনা সূত্র এনকে নিউজ প্রথম লকডাউনের সংবাদ দিয়েছে। তারা বলে, পিয়ংইয়ং-এর বাসিন্দাদেরকে তাদের বাড়িতে থাকতে হবে এবং বুধবার থেকে রবিবার পর্যন্ত বাধ্যতামূলকভাবে প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপতে হবে।

উত্তর কোরিয়ার স্টেটস ইমার্জেন্সি এন্টি-এপিডেমিক কমান্ড অর্ডারের উদ্ধৃতি দিয়ে রুশ বিবৃতিতে বলা হয়েছে, লকডাউনটি রবিবার পর্যন্ত চলবে তবে পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হতে পারে।

মহামারির প্রথম দুই বছরে উত্তর কোরিয়া কোনোপ্রকার সংক্রমণের ঘটনা অস্বীকার করেছে। অবশেষে মে মাসে তারা সংক্রমণ রিপোর্ট করলেও ৩ মাস পরেই তারা ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে।

বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ এই দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে এমনকি উত্তর কোরিয়ার সরকারও সম্ভবত ভাইরাসের বিস্তার সম্পর্কে অবগত নয়, কারণ তাদের টেস্টিং সরবরাহের অভাব রয়েছে।

সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছিল যে, শীঘ্রই তারা কোভিড-১৯ টিকা দেয়া শুরু করবে তবে এর বিশদ কোনো বিবরণ তারা দেয়নি।

কিছু বিশেষজ্ঞ বলেছেন, উত্তর কোরিয়া মহামারীটির সবচেয়ে খারাপ রূপ থেকে রক্ষা পেয়েছে, কারণ ২০২০ সালের প্রথম দিকে তাদের প্রতিবেশী দেশ চীনে করোনা ভাইরাস আবির্ভূত হওয়ার পরে দেশটি তাদের সীমানা বন্ধ করার জন্য দ্রুত কাজ করেছিল।

উত্তর কোরিয়ার স্বৈরাচারী সরকারের সামাজিক নিয়ন্ত্রণও প্রায় অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com