সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টেকেরহাটে শীতার্তদের মাঝে এনআরবিসি ব্যাংকের কম্বল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) : অসহায় দারিদ্র শতাধীক শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক
(এনআরবিসি) টেকেরহাট শাখার উদ্যোগে বুধবার (১৮
জানুয়ারি) সকালে এসব কম্বল বিতরণ করা হয়।
টেকেরহাট বন্দর এলাকার মিঙ্ক ভিটা রোডের লস্কর প্লাজায় ব্যাংকের
শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকেরহাট শাখা
ব্যবস্থাপক জনাব ওমর ফারুক।
এসময়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব
শাহাবুদ্দিন আহমেদ মোল্লা , রাজৈর পৌরসভার মেয়র জনাব নাজমা
রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ, টেকেরহাট
বন্দর বণিক সমিতির সভাপতি জনাব বাকী মিয়া ও সেক্রেটারি
জনাব কেরামত আলী ফকির , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব
জাকারিয়া মাহবুব সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এনআরবিসি ব্যাংকের পক্ষে ফরিদপুর ভাংগা শাখার ব্যবস্থাপক জনাব
আব্দুল হালিম, তার বক্তব্যে বলেন, আত্মমানবতার সেবায় এনআরবি
কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক এক অনন্য অবদান রেখে চলেছে।
শীতার্ত ও অসহায় মানুষের সেবার মানসিকতা নিয়ে পাশে
দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আগামীতে তার পথ চলা
আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।

ব্যাংকের করপোরের্টসামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা,
প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। কম্বল নিতে আসা অসহায় সবার চোখেমুখে ছিলো পরম তৃপ্তি আর আনন্দের ছাপ। এসময় কম্বল পেয়ে আনন্দে আপ্লুত হন অনেকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com