মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে চীন

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ২.৪৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের স্বল্প-মেয়াদি ভিসা দেওয়া স্থগিত করেছে চীন। ধারণা করা হচ্ছে, চীন থেকে আগত ভ্রমণকারীদের ওপর করোনাভাইরাস পরীক্ষার বাধ্যবাধকতা আরোপের নতুন নীতিমালার জবাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোওলে অবস্থিত চীনের দূতাবাস মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে এই ঘোষণা দেয়। বিবৃতিতে জানানো হয়, সোওল যদি চীনা নাগরিকদের বিরুদ্ধে “বৈষম্যমূলক” বিধিনিষেধ প্রত্যাহার করে, তবে তারাও এই স্থগিতাদেশ প্রত্যাহার করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে ফোনে আলাপ করার সময় সোওলে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই ফোন কলের ১ দিন পরেই চীনের নতুন নীতিমালার ঘোষণা এলো।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, ট্র্যাভেল এজেন্সিগুলোকে জানানো হয়েছে যে জাপান থেকে আসা ভ্রমণকারীদেরকে ও চীন কর্তৃপক্ষ স্বল্প-মেয়াদী ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

নতুন এই বিধিনিষেধ গত সপ্তাহ থেকে চালু হয়েছে। এর আওতায় চীন থেকে আসা ভ্রমণকারীদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশের ১ দিনের মধ্যে র‍্যাপিড কোভিড-১৯ পরীক্ষা করাতে হয়। যারা আসবেন, তাদের পরীক্ষার ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত আলাদা জায়গায় রাখা হবে। চীন থেকে আসা এক ব্যক্তি গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া প্রবেশের পর তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তা সত্ত্বেও তিনি অল্প সময়ের জন্য কর্তৃপক্ষের চোখ এড়াতে সক্ষম হয়েছিলেন।

ডিসেম্বরের ৭ তারিখে চীন হঠাত করে তাদের কঠোর “শূন্য কোভিড” কৌশল থেকে সরে আসে। এর কয়েক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়া নতুন বিধিনিষেধ আরোপ করে। ২০২০ সালে প্রথমবারের মতো চীনে শূন্য কোভিড কৌশল প্রয়োগ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, এরকম বেশ কিছু এলাকায় এই কৌশলের আওতায় দ্রুত কঠোর লকডাউন, কোয়ারেনটিন ও গণপরীক্ষার ব্যবস্থা করা হয়। এসব উদ্যোগে চীনের বিভিন্ন শহরের বাসিন্দারা অস্বাভাবিক ও তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এবং কলকারখানা বন্ধ থাকায় অর্থনীতিতে মন্দা দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com