ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃবাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্দোগে উদযাপন করা হয়।
গত ৪-ফেব্রুয়ারি বুধবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকীতে(ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহা-সড়কে শুভেচ্ছা মিছিল বের করা হয়।এ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুখোর ছাত্রনেতা রানা আহমেদ।এছাড়াও ছাত্রলীগ নেতা মশিউর রহমান কান্চন,মুন্না,সিজান এমনকি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ ছাত্রলীগের লোকজন মিছিল ও আলোচনায় অংশ নেয়।