সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ব ইজতেমা চলাকালীন সব ট্রেন থামবে টঙ্গী স্টেশনে

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৬.২৯ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

আসন্ন বিশ্ব ইজতেমায় সারা দেশ থেকে আগত মুসুল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে যাতায়াতের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট কামাল আখতার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতিবারের মত এবারও টঙ্গী জংশন স্টেশনে সব ট্রেন যাত্রাবিরতি করবে।

এছাড়া ইজতেমার প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ৫ জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০মিনিটে টঙ্গী পৌঁছাবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০মিনিটে ঢাকা পৌঁছাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com