শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বাচসাস’র উদ্যোগে এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১২.৩৩ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বাচসাসের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দুপুর ২ টা থেকে শুরু হতে যাওয়া উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শন করা হবে।

‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com