সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ভাসমান ও ছিন্নমুল পরিবারের মাঝে কম্বল বিতরণ জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১১.৫৮ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ কয়েক দিন ধরে নেত্রকোনায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই মঙ্গলবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেত্রকোনায় এ বছর ৪৪ হাজার ৬০০ কম্বল দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব কম্বল জেলার ৮৬টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও রাজুরবাজার বেড়িবাঁধ এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা জেলা প্রশাসকের জন্য মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com