রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৮.৫৮ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর আন্তঃউপজেলার ৮ দিনব্যাপী প্রথর্ম পর্বের খেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসাক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহবুবুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া ও জেলা ক্রীড়া অধিদফতরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। উপজেলা পর্যায়ে মোট ৫টি উপজেলার খেলোয়াররা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস ইভেন্ট প্রতিযোগিতায় অশংগ্রহণ করেন। উদ্বোধনের আগে অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন,ঠাকুরগাঁওয়ের ছেলে মেয়েদের বিনদোন ও মেধা বিকাশে এধরণের প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে ও এখান থেকে খেলার প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে তারা খেলতে পারবে এবং ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় তৈরি হবে ঠাকুরগাঁও থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com